কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যদায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের উদ্যোগে আটি বাজারের বন্যা কমিউনিটি সেন্টারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।

ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রধান অতিথি হিসেবে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন ২০২৪ সালে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা মানুষের বাক স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রকে হত্যা করেছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই স্বৈরাচারী খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে। এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু,সিনিয়র সিনিয়র সহ-সভাপতি হাজী শামীম আহসান, মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী,সিনিয়র যুগ্ন মহাসচিব মো. মনিরুল হক মনির, মডেল থানা যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান উজ্জল, মোহাম্মদ বাবুল হোসেন, মোহাম্মদ অভি, মো. উজ্জল ও মো. আওলাদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *