নবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

নাজমুল হোসেন: ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তারা উপজেলা সদরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করেন। তাছাড়া যাত্রী পরিবহনে বিশৃঙ্খলা পরিহারে পরিবহন মালিকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারহানা জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, পাট কর্মকর্তা মো. রুস্তম আলী, পরিবহন মালিক নেতা আমিনুর রহমান রশিদ, চন্দন মন্ডল, ইকুরিয়া বিআরটিএ’র মোটর যান পরিদর্শক মো. হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তানভির আহমেদ মুন্না, সিনিয়র আহবায়ক মো. শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *