এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যােগে শান্তিপূর্নভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষে পূজা মন্ডপে মন্ডপে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ের দক্ষিণ কামারগাঁও মাঠপাড়া দাসবাড়ী,কামারগাঁও হরিসভা মন্দির ও জগনাথপট্টি কালিবাড়ী পূজা মন্ডপে ব্যাক্তিগত তহবিল থেকে ৩টি সিসি ক্যামেরা বিতরণ করেন ভাগ্যকুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রিন্স বেপারী।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ রফিকুল আমিন খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস,সদস্য সচিব মামুনুর রশিদ মামুন,
রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম,ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, সাঃ সম্পাদক ইউসুফ রানা,বাঘড়া ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক মোহাম্মদ আলী মাদবর,জিএম হৃদয় যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম পার্থ,শফিকুল হায়দার মাসুদ।ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিরাজ আহম্মেদ তানিন এর সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যিগ্ম সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম,দেলোয়ার হোসেন রিজভী,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল মৃধা, বাঘড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা পলাশ আহম্মেদ,রাব্বি খান,সাজ্জাদ সর্দার, মিরাজুল ইসলাম,তারেক, ঈশান, ফাহাদ,মাহাদি,রাসেল প্রমুখ।
