মো. কামাল হোসেন : ঢাকার দোহারে মঙ্গলবার রাতে হিন্দু সম্প্রদায়ের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করনে এ মতবিনিময় সভা অদনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজার নিরাপত্তা সহ আরো নানা বিষয়ে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। তাদের পূজায় যেন কোন ধরনের হামলা না হয় সে দিকে নজর রাখতে বলেন আইনশৃঙখলা বাহিনীর সদস্যদের। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সদস্য মজিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সহ সভাপতি মো.জামাল হোসেন, দোহার থানা মুজাহিদ কমিটির সহকারী ইমাম মুফতি খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাবেক দফতর সম্পাদক মো.কামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী হাফেজ হুসাইন আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাজা মোল্লা, যুব নেতা ইয়াকুব মৃধা, মো.মাসুদ রানা, খলিলুর রহমান, ছাত্র নেতা লিমন মোল্লা , শ্রমিক নেতা শামসুল হক মীর প্রমুখ
