শ্রীনগরে নিষেধাজ্ঞা অমান্য করে নালিশীতে জমিতে স্থাপনা নির্মাণে বাধা দেয়া মারধর

এমএ কাইয়ুম? মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশীতে জমিতে পাকা স্থাপনা নির্মাণে বাধা দেয়ায় ৩ জনকে মারধর করে আহত করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। এব্যাপারে কৃষ্ণ দাস বাদী হয়ে বিশ্বজিৎ দাসসহ ৯ বিবাদীকে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, বাঘড়া মৌজার আর এস ১০৪১০ দাগের ১৭ শতাংশ সম্পত্তি নিয়ে সহকারী জজ আদালত দেওয়ানী মামলা নং- সাবেক ৯৪/১৬ হাল  নং- ৫১৬/২১ এবং উচ্চ আদালত সিভিল ডিভিশন নং-৩৬-৫৫/১৮ চলমান রয়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একই এলাকার বিশ্বজিৎ দাস, সাধন দাস, ছিটু দাস, স্বপন দাস, শান্ত দাস, বেঙ্গু দাস, আকাশ দাস, প্রান কৃষ্ণ দাস ও

 দ্বীপ দাস বেআইনিভাবে নালিশী জমিতে ঢুকে ইট, বালি ও সিসেন্ট দিয়ে ঘর নির্মার্ণের পায়তারা শুরু করে। এতে ভুক্তভোগীর ভগ্নিপতি যাদব পোদ্দার বাধা দি়লে তাকে এলোপাথাড়ি মারধর করে আহত করে এবং পকেটে থাকা নগদ টাকা ও গলার চেইন নিয়ে যায়।  এসময় ভুক্তভোগীর ভাইয়ের মুদি দোকান ও স্বর্ণের দোকানে প্রবেশ করে গোপাল দাস ও কৃষ্ণ দাসকে মারধর করে আহত করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে নির্মাণ কাজে কেউ বাধা আসলে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এএসআই ওবায়দুল বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *