মহানবী (সা:) এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

আরিফুর রহমান সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ গেইটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। তারা কটুক্তিকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী তুলেন।  সোমবার কুচিয়ামোড়া কলেজ গেইটের সামনে এ মানববন্ধন করা হয়।
হাফেজ আব্দুল্লাহ আল মাসরুর  সঞ্চালনায়   উপস্থিত ছিলেন,বিক্রমপুর আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল,  নয়ানগর কাছিমুল মাদরাসার মুহতামিম শাহাদাৎ খান, জামায়াত ইসলামী বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি মাও. ফখরুদ্দিন রাজী,  মধুপুর মাদরাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম,
কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো কফিল উদ্দিন, কুচিয়ামোড়া বাইতুলন মাবুদ  মসজিদের ইমাম,জুনায়েদ বিন রশিদ,কুচিয়ামোড়া জামে মসজিদের ইমাম মাওলানা সাদেকুর রহমান,ইঞ্জিনিয়ার সালমান সাদি মোঃ সুমন বেপারী, মোঃ সিফাত রহমান, মোঃ রিপন, শাফিন আহমেদ মোঃ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ নাজমুল,মোহাম্মদ সিয়াম  মোহাম্মদ রিফাতসহ সহ সুশীল সমাজ ও ওলামা কেরাম গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *