নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাজিব হোসেন (২৫) নামে এক বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড সহ ৫শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ১ে৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দীন মঞ্জুর আদালত এ দণ্ড প্রদান করেন। রাজিব উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু গ্রামের কাজিম উদ্দীনের ছেলে।
নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক মো. সাদিকুজ্জামান জানান, দুপুরে বাড়ি পাশের পুকুরপাড়ে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় জনতা রাজিবকে ধরে পুলিশে সোপর্দ করে। দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
