দেশের সর্বনাশ করে চুর হাসিনা পলাইছে –খন্দকার আবু আশফাক

কাজী সোহেল. দেশের সর্বনাশ করে আওয়ামীলীগ সরকারের প্রধান শেখ হাসিনা গত ১৫ বছরের বেশি সময়ে  ঋণ নিয়ে দেশের টাকা লুট করে দেশের  সর্বনাশ করে চুর হাসিনা এখন পালাইছে। যার পরিমান ১৮ লাখ ৩৬ হাজার কোটি টাকা। যা এ দেশের জন্য বড় ক্ষতির কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক।
শনিবার বিকেলে ঢাকার দোহার উপজেলা কুসুমহাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এসব কথা বলেন।

তিনি বলেন, বড় বড় প্রকল্পের নামে বড় বড় দূর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশের সর্বনাশ করেছেন চুর হাসিনাসহ তার দলের এমপি মন্ত্রীরা। ওরা কখনোই দেশকে ভালোবাসেনি। ওরা ওদের লুটপাটের রাজনীতি করে দেশ ডুবিয়ে গেছে। ওদের ধরে দেশের মাটিতেই বিচার করা হবে ইনশাল্লাহ।
কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, দোহার উপজেলা বিএনপির সভাপতি এসএম নজরুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেন্টু  ভূইয়াসহ ছাত্রদল, যুবদলের নেতাকর্মিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *