দোহার ও নবাবগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.  বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁদের দোসরদের বিচারের দাবিতে ঢাকার নবাবগঞ্জ দোহারে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও তাঁর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় দোহার নবাবগঞ্জের সাবেক এমপি শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের শাস্তি নিশ্চিত করার দাবী জানায়। বুধবার বিএনপির পূর্বঘোষিত দুইদিনের কর্মসূচি অনুযায়ী প্রথমদিনে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও দোহার উপজেলার পাইলট স্কুল সংলগ্ন গোল চত্বর এলাকায় সকাল থেকেই অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা।

এ সময়ে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। খন্দকার আবু আশফাক তাঁর বক্তেব্যে বলেন, সারাদেশের ন্যায় নবাবগঞ্জ দোহারে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার মিছিলে হামলা করে আওয়ামীলীগের নেতারা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দোহার উপজেলায় আওয়ামীলীগ ও তাঁর দোসররা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিলো। আজ দেশ মুক্ত হয়েছে। সকলকে বিশৃংখলা রোধে কাজ করার আহবান জানান। এসময় তিনি রাষ্ট্রীয় সম্পদ ব্যাংকের অর্থ লুটকারী সালমান এফ রহমান ও তাঁর সহযোগীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম , ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, দোহার নবাবগঞ্জ কলেজে সাবেক ভিপি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, যুবদল নেতা কাজী মনিরুজ্জামান পবন, রাহিমুল ইসলাম রাহিম, ছাত্রদল সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী , সাধারণ সম্পাদক সুমন খান, দোহার উপজেলা বিএনপির সভাপতি এস,এম নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপির সভাপতি এস,এম কুদ্দস, সাধারণ-সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুমসহ বিএনপির সহযোগী অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *