সিরাজদিখানে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিন শিক্ষার্থীরদের আন্দোলনে প্রধান শিক্ষকের পদত্যাগ

আরিফুর রহমান সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সরকারের বিভিন্ন দপ্তরপ্রধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষকরা পদত্যাগ করে আসছেন।এরই ধারাবাহিকতা মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একমাত্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনও পদত্যাগ পত্র জমা দিয়েছেন।প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের পদত্যাগের দাবীতে গেলো

রবিবার ১১ আগষ্ট ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণ ও রাস্তায় বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থীরা। বিক্ষোভে যোগ দেয় বিদ্যালটির প্রাক্তন শিক্ষার্থীরাও আন্দোলনকারীদের দাবির মুখে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।গতকাল মঙ্গলবার ১৩ আগষ্ট শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও বহিষ্কারে আবেদন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন।

বুধবার ১৪ আগষ্ট সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ে এসে প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে বিদ্যালয় কার্যক্রম শুরু করেন। আন্দোলনের মাধ্যমে নতুন একটি সূর্য উদয় হবে। জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে আসেন।এতে আনন্দিত বিক্ষোভকারী শিক্ষার্থীরা। তারা সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমাদের বিজয় হয়েছে। আমরা নতুন করে বিদ্যালয়কে সাজাবো।পদত্যাগ করা প্রধান শিক্ষকের জায়গায় কে দায়িত্ব পালন করবেন সে বিষয়ে জানান ইউএনও। এসময় বিদ্যালয়টির সহ প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। এবং প্রধান শিক্ষক না থাকায় সহ প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *