সিরাজদিখানে স্কুলের সম্পত্তি বেদখল, উদ্ধারে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্কুলের সম্পত্তি উদ্ধারে মানববন্ধন করেছে মালখানগর হাই  স্কুলের শিক্ষক -শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত ৩০ মিনিট মালখানগর স্কুল এন্ড কলেজ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মালখানগর হাই স্কুলের  আয়োজনে মানববন্ধনে ৬ষ্ঠ শ্রেনি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত   ১২ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম ও সহকারি প্রধান শিক্ষক মোঃ ফরিদ মিয়া। স্কুলের সিনিয়র শিক্ষক রবীন্দ্র ভাওয়ালের পরিচলনায় উপস্থিত ছিলেন কামরুল হাসান, অহিদা জাসরিন, দুর্জয় পাল, জেসমিন সুলতানা,  রিপন কুন্ডু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্কুলের সম্পত্তি ও দোকান ঘর অবৈধভাবে দখল করে
ছিলো আরমহল গ্রামের ইমান আলী নামক ব্যাক্তি। গত ১০/১২ বছর আগে স্কুল পরিচালনা কমিটি তা উদ্ধার করে। আদালতে মামলা করে সে দুই কোটে হেরেছে, স্কুলের পক্ষে রায় হয়েছে। গত ৬ দিন আগে আবার সে দখল করে তালা দিয়েছে। শিক্ষার্থীরা তালা ভেঙে তাকে উচ্ছেদ করতে চেয়েছিলো, তা করতে দেই নাই। আমরা আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে চাই। তাই আজ মানববন্ধন হতে প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষ সদয় দৃষ্টি কামণা করছি।
এ বিষয়ে মোবাইল ফোনে ইমান আলী জানান, সিএস থেকে আমার দাদা পরে বাবা  এই জমি ভোগ দখল করছি, এই সম্পত্তির কাগজ পত্র আমার আছে। স্কুল কমিটি জোর করে দখল করায় আমি মামলা করি। মামলাটি খারিজ হয়, কারো পক্ষে রায় হয় নাই। আমার আইনজীবী উচ্চ আদালতে আপিল করতে বলেছিলো আমি না করে সংশোধনী চেয়ে আদালতে মামলা দেই, যা চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *