কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে দীর্ঘদিন পলাতক ১৫ বছর সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ আলাউদ্দিন (৪৫)। বুধবার দুপুরে র্যাব-১০ এর মিডিয়া সেল থেকে জানা যায়, তাদের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার কোনাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন রাজধানী ঢাকার তেজগাঁও থানার একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বাবার নাম মৃত আয়নাল হক। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আলাউদ্দিন ওই মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়।
