কেরানীগঞ্জে দুনীতি দমন কমিশনের নির্দেশনায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে,  নতুন সূর্যশিখা জ্বলবেই এমন প্রতিপাদ্য বাক্য নিয়ে অনুষ্ঠিত  হলো কেরাণীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা – ২০২৪।  আজ মঙ্গলবার বিকেলে সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ  করেন জিনজিরা পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বনাম কেরাণীগঞ্জ  গার্লস স্কুল এন্ড  কলেজ।  কেরাণীগঞ্জ দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল এর  সভাপতিত্বে অনুষ্ঠানে  বিচারক হিসাবে উপস্থিত ছিলেন  কেরাণীগঞ্জ দুনীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি  মো. বাবুল মিয়া ও  নয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যাক্ষ  আব্দুল মালেক।  এসময় আরো উপস্থিত  ছিলেন  একাডেমিক সুপারভাইজার  হালিমা আক্তার,  কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য  হাজী মোস্তফা  কামাল,   কেরাণীগঞ্জ গার্ণস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিলকিস খন্দকার  প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *