রিপোর্টার – আলমগীর হোসেন: ঢাকার দোহারের পদ্মা সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী সোহাগ হোসেন ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজে পদার্থবিদ্যা বিষয়ে নিয়োগ পেয়েছেন। উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের নুর মোহাম্মদ মিয়া ও জাকিয়া সুলতানার সন্তান সোহাগ হোসেন মৌড়া এমদাদ আলী উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি এবং পদ্মা সরকারি কলেজ থেকে ২০১২ সালে এইচএসসি পাস করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালে বি.এস.সি অনার্স এবং ২০১৮ সালে এম.এস.সি মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ছাত্র জীবন থেকেই সোহাগ হোসেন ছিলেন নম্র ভদ্র ও মেধাবী। তিনি ইতোপূর্বে সাভারের গ্লোরিয়াস মডেল কলেজ এবং উত্তরা কেসি মডেল কলেজে পদার্থবিদ্যার প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি এরোড্রম অফিসার পদে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে কাজ করেন। তার এই সাফল্যে এলাকায় সকলের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে।
