নবাবগঞ্জে বিশ্ব যক্ষ্ম দিবস উদযাপন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ‘হ্যাঁ, আমরা যক্ষা নির্মূল করতে পারি’ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব যক্ষা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৪ মার্চ) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ ফটক দিয়ে বের হয়ে উত্তর ফটক দিয়ে ফিরে আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সামছুল ইসলাম খান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ  মো. নজরুল ইসলাম সহ ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *