ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার আলোচনা সভা

মো.কামাল হোসেন:  ঢাকার দোহারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ও ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনায় দুয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জয়পাড়ার হাজেরা মেনশনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. কামাল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও এ্যসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা যোবায়ের আহমদ সাকীর সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সহকারী সাংগাঠনিক সম্পাদক মুফতি আলমাস হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী হাফেজ রুহুল আ‌মিন দেওয়ান, জয়েন্ট সেক্রেটারী আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশাররফ হোসেন শামিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.মতিউর রহমান মোল্লা, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.জামাল হোসেন প্রমুখ।

দুয়া ও আলোচনা সভায় শহীদদের মাগফিরাত কামনা করে দুআ ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *