ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় ২জন নিহত

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার এর পশ্চিম পাশে কোম্পানি মোড়ে ভটভটির ধাক্কায় বৃদ্ধসহ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের কোম্পানি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত নাদু তেলির ছেলে আলহাজ আইজুদ্দিন ( ৭৯) ও অপরজন হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে রুবেল মিয়া ( ১৭)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে পৌনে চারটার দিকে আইজুদ্দিন নামের ওই বয়স্ক ব্যক্তি বাড়ি থেকে বেড়িয়ে পাকা রাস্তা পারাপার হওয়ার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি তিন চাক্কার ভটভটির ধাক্কায় মারাত্মক ভাবে আহত হন।এ ঘটনায় ভটভটির চালকের হেলপার বা সহকারীর দু পা থেতলে যায়। পরে স্হানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেলে কলেজে প্রেরণ করেন।  রংপুর যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *