কেরানীগঞ্জে ঢাকা- ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেরানীগঞ্জে ঢাকা- ২ আসনের স্বতন্ত্র ও ট্রাক প্রতীকের প্রার্থী ডাক্তার হাবিবুর রহমান তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় পরামর্শ কমিটি গঠন, দুর্নীতি প্রতিরোধে মনিটরিং সেল গঠন ও হটলাইন চালু করুন, ভূমিদস্যু ও মাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, অপরিকল্পিত নগরায়ন ও জ্বালানি সংকটের টেকসই সমাধান,স্বাস্থ্য সেবা উন্নয়নে মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন,তরুণদের কর্মভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ ও প্রবাসীদের সকল নাগরিক সেবা প্রাপ্তি সহজেই করন ও প্রয়োজনীয় সহায়তা প্রধান এই সাত দফার ইশতেহার ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাহিদুল হক সাহিদ, সাইমন চৌধুরি, রিয়াজ আহমেদ ও তুষার আহমেদ। ইশতেহার ঘোষণার পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি বলেন তার নির্বাচনী এলাকায় তার প্রতিপক্ষ তার নির্বাচনী পোস্টার ব্যানার ছিড়ে ফেলছে। ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে তাদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি প্রদান করছে এবং তার এজেন্টদেরকেও নানাভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনের পর যারা তার এজেন্ট হবে তাদেরকে দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *