মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় আগলা চৌকিঘাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় তিনি বলেন, খেলাধুলায় সবাই বিজয়ী হতে পারে না। তাই বলে প্রতিযোগিতায় অংশগ্রহণ বন্ধ করে দেওয়া যাবে না। তোমাকে অবশ্যই আরও নব উদ্যোমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। তিনি আরও বলেন, আমরা বাঙালি জাতির গর্বিত সন্তান। যে জাতি একই বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ তার পর পরই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ দিন উদযাপন করতে যাচ্ছি। আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছে যার হাতের ছোয়ায় বাংলাদেশ সোনায় পরিনত হচ্ছে। বিশ্বে বাঘা বাঘা রাষ্ট্র প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করছেন।
অত্র বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুদ খান মজলিসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য সিরাজ উদ্দিন দেওয়ান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আবেদ মিয়া, নন্দলাল সিং, তপন মোল্লা, আগলা ইউপি আওয়ামীলীগের সভাপতি সুরুজ খান, উপজেলা বেসরকারি হাসপাতাল অনার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম, বিশিষ্ট আইনজীবী এ্যাড. ফরিদ খান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আওয়ামিলীগ নেতা আজাহার উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ভবেশ চন্দ্র নম দাস, অভিভাবক প্রতিনিধি মো. আসলাম উদ্দিন খান প্রমুখ।
