নবাবগঞ্জে বাইচ দেখতে এসে পানিতে ডুবে নিহত ১ ও নিখোঁজ ১

নবাবগঞ্জে বাইচ দেখতে এসে পানিতে ডুবে নিহত ১ ও নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নৌকা বাইচ দেখতে এসে ট্রলার ডুবে নিখোঁজ ওয়াসিম (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল। রবিবার (১ অক্টোবর) সকালে পাতিলঝাপ ইটভাটা সংলগ্ন থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ওয়াসিম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চর লক্ষিপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয়রা দাবি করছেন, এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছে ।

দোহার উপজেলা ফায়ার স্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন,  ওয়াসিম ট্রলারে করে  সিঙ্গাইর থেকে অনেকের সাথে শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার শোল্লা ইউনিয়নের কালীগঙ্গা নদীতে পাতিলঝাপ পয়েন্টে আয়োজিত নৌকা বাইচ দেখতে আসে। পরে ট্রলারটি অতি স্রোতের মুখে ডুবে যায়। সংবাদ পেয়ে ডুবুরি দল রবিবার সকাল ৭টা থেকে ঘটনাস্থলে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর পাতিলঝাপ বাজার থেকে খানিক দূরে ইটভাটা সংলগ্ন এলাকা থেকে মৃত অবস্থায় ওয়াসিমের লাশ উদ্ধার করে।

ট্রলারটি উদ্ধারের পাশাপাশি ট্রলারে থাকা আরেকজন নিখোজ রয়েছে আমরা তাকেও উদ্ধারের চেষ্টা করছি বলে জানান এ কর্মকর্তা।

দোহার কুতুবপুর ফাঁড়ির নৌ-পুলিশ উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর  স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সিঙ্গাইরের চারিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানের ভাগিনা নিখোঁজ রয়েছে। তাকেও উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *