সিংগাইরে মাদকসহ ২ জন ও জুয়াড়ি গ্রেফতার-১০

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মাদকসহ ২ জন ও ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। বুধবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত মাদক কারবারি হলেন- উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি গ্রামের বাচ্চু দেওয়ানের ছেলে শিপন(২১) চর দাশেরহাটি গ্রামের নুরুল হকের ছেলে সিরাজুল ইসলাম(২৬) ।

আটককৃত  জুয়াড়িরা হলেন-উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের মৃত.উছমান মুন্সির ছেলে জাফর(৫৫),মৃত.শামছুল হকের ছেলে বশির(৩৭),মৃত.সাহেব আলীর ছেলে মজিবর রহমান(৩৮),মৃত.আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর আলম(৫২),মৃত.মাঈনদ্দিনের ছেলে কবির মোল্লা(৫১),ফোর্ডনগর গুচ্চ গ্রামের মৃত.তারা মিয়ার ছেলে হারুন(৫২),মৃত.মাঈনদ্দিনের ছেলে জসিম(৪৮),ফোর্ডনগর খানপাড়া গ্রামের মৃত.আওলাদ খানের ছেলে ছিলামত খান(৫২),মৃত.ইয়াছিন খানের ছেলে জুলহাস খান(৩২) ও ঢাকা জেলার ধামরাই থানার ফোর্ডনগর কার্পেট মিল এলাকার সাত্তারের ছেলে শফিকুল ইসলাম(২০) প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়,সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে সিংগাইর থানার এসআই মাহফুজুল হাসান এর নেতৃত্বে একটি চৌকুস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার গোবিন্দল নতুন বাজারস্থ চারিগ্রাম গামী ব্রীজের উপর অভিযান পরিচালনা করিয়া মাদক উদ্ধারসহ ২ জনকে আটক করেন।

অপরদিকে,সিংগাইর থানার এসআই শেখ তারিকুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকুস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ফোর্ডনগর খানপাড়া সাকিনস্থ জনৈক আঃ হালিম খান এর সবজি ক্ষেত এর পশ্চিম পার্শ্বে আকাশীসহ বিভিন্ন জাতের কাঠ বাগানে অভিযান পরিচালনা করিয়া ১০ জন জুয়াড়ীকে আটক করেন পুলিশ। উল্লেখিত ১০ জন জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা ও ২ জনকে মাদক আইনে মামলা রুজু করে বুধবার বিকালে ১২ জন আসামীকে আদালতে সোপর্দ করা করা হইয়াছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *