সিংগাইরে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার-৩

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন,উপজেলার দক্ষিন সারারিয়া গ্রামের মৃত.খলিল বেপারি ছেলে রুবেল ওরফে হানিফ ও রহিজউদ্দিন ওরফে বাবু,গোলড়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে কামরুল হাসান।

পুলিশ জানায়,জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার) দিক-নির্দেশনা সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে সিংগাইর থানার এসআই এনামুল হক, এসআই আব্দুল জলিল ও এসআই নূরুল আমিনের নেতৃত্বে চৌকুস অভিযানিক দল গাজীপুর জেলার বিভিন্নস্থানসহ সিংগাইর থানা এলাকার পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া আশুলিয়া,জয়দেবপুর ও সিংগাইর থানার বিভিন্ন মামলা মামলার ২ বছরের সাজা ওয়ারেন্টভূক্ত আসামমি গ্রেফতার করেন। ওসি সৈয়দ মিজানুর ইসলাম আরো জানান,গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *