দোহারে সদাগর কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় সদাগর কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসের ১৭৫ তম জয়পাড়া শাখার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জয়পাড়া বাজারের বড় সমজিদ মাট সংলগ্ন এ কুরিয়ার সার্ভিসের শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটি ডকুমেন্ট সার্ভিস, পার্সেল সার্ভিস, নন-ডকুমেন্ট (পলি) সার্ভিস, টু-পে সার্ভিস, ই-কমার্স (পলি) সার্ভিস, ক্রেডিট সার্ভিস ও মেডিসিন সার্ভিসে কর্পোরেট সেবা দিয়ে থাকে।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদাগর এক্সপ্রেস লিমিটেডের সিইও এমদাদুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর মো.আবুল কালাম, এজিএম মাসুম বিল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভা কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, হুমায়ুন কবির,জয়পাড়া পূর্ববাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জুলহাস উদ্দিন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল হাসান চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাকিল আহম্মেদ, জয়পাড়া বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী গিয়াস উদ্দিন আহম্মেদ, মো, আরিফ হোসেন, মো. মোক্তার হোসেন, সদাগর কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস জয়পাড়া শাখার পরিচালক শাওন চৌধুরী ও শেখ আব্দুল আহদসহ এলাকার গণ্যমান্য ও বাজার ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠানে সদাগর এক্সপ্রেস এর ম্যানেজিং ডাইরেক্টর মো.আবুল কালাম জানান,সদাগর এক্সপ্রেস লিমিটেডের সব সেবা যেন গ্রাহকগণ দ্রুততম সময়ে পেতে পারে তার ওপর গুরুত্বারোপ করা হয় এবং এই সেবা যেন গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেয়া যায় তার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *