সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ
মুন্সিগঞ্জ সিরাজদিখানে জমির জন্য দাদী শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে নাত জামাই ও তার পরিবারের বিরুদ্ধে। জানা গেছে, মঙ্গলবার (২৫ জুলাই) সকালে মাজেদুল ইসলাম তার দাদী শাশুরী আাবেদা খাাতুনকে(৮০) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেধরক মারধর করেন। মঙ্গলবার সকালে মহিলা শ্রমিক নিয়ে মাজেদুল জোর করে দাদী শাশুড়ি আবেদা বেগমের জমি পরিস্কার করে বিজ বপণ করতে চাইলে কেন এই জমিতে মাজেদুল ফসললের বীজ বপণ করবে এবং শ্রমিক আনার ঘটনা জানতে চাইলে নাত জামাই মাজেদুল অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে মারধর করে কামড় দিয়ে বাম হাতের আঙ্গুল কেটে ফেলে।
আহত আবেদা খাতুনের নাতনী বিথী আক্তার বলেন, দাদী আবেদা খাতুনকে গুরুতর আহত অবস্থায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়ে। মঙ্গলবার সকালে অন্যায় ভাবে আমার দাদী ও আমাকে বেদম পিটিয়েছে মাজেদুল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। অভিযুক্ত নাত জামাই মাজেদুল সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান গ্রামের ওমর আলীর ছেলে। মাজেদুল আহত আবেদা খাতুনের নাতনী আমেনার স্বামী। মাজেদুল ঘড় জামাই থাকেন। এ বিষয়ে অভিযুক্ত মাজেদুলের সাথে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকার ফোন দিয়েও যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়েসিরাজদিখান থানার এএসআই মোস্তাফিজুর রহমান বলেন,অভিযোগ পেয়ে ঘটনা স্থলে গিয়ে ছিলাম। থানায় দুই পক্ষকে ডেকেছি দুই পক্ষের কথা শুনে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।
