সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকার ব্রীজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহিম (২১)নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার(২৮ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকায়।
নিহত মাহিম উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের হাসান মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানায়, মাহিম শুক্রবার দিবাগত রাতে মোটরসাইকেল যোগে সিংগাইরের উদ্দেশ্যে ঘুরতে বের হয়।
এ সময় ফাঁকা রাস্তায় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পিলারের সাথে মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে সিংগাইর থানা পুলিশ খবর পেয়ে এসআই আবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
