দোহারে মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে  উপজেলার নারিশা ইউনিয়নের রুইথা সাতভিটা এলাকায় মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সোহাগ।

আলহাজ্ব শেখ হারুন অর রশীদ এর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মাওলানা যুবায়ের আহমাদ সাকীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ মূসা কালিমূল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সেক্রেটারী মোঃ সুলাইমান বেপারী।

এসময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ রুহুল আমীন দেওয়ান, হাফেজ মাওলানা নাঈমুল হাসান, হাফেজ মাইনুল ইসলাম, হাফেজ জাকির হুসাইন ফরায়েজি, নারিশা ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, আলহাজ্ব হাফেজ ওমর ফারুক,জাহাঙ্গীর আলম খান, হা-মীম সমাজ কল্যাণ সংঘ এর সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *