নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে আদর্শ সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলেেউপজেলার জয়পাড়া হাজেরা ম্যানশনের দ্বিতীয় তলায় আদর্শ সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. কামাল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ সুলাইমান বেপারীর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ এর সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ এর জয়েন্ট সেক্রেটারি মোঃ শাহিন আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হুসাইন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ ইব্রাহিম খলিল।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন দোহার থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি কামাল উদ্দীন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা সভাপতি হাফেজ মোঃ মিজানুর রহমান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি হাফেজ মতিউর রহমান মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি মোঃ জামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সকল ইউনিয়ন নেতৃবৃন্দ।
