ইসলামী ব্যাংক দোহার শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুর রা‌হিমঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দোহার শাখার উদ্যোগে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩০ মার্চ) বিকাল ৫.০০ ঘটিকায় দোহার শাখা ইসলামি ব্যাংকের অফিসে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোহার শাখার ইনভেস্ট ইনচার্জ ফারুক হোসেনের   সঞ্চালনায় ও আব্দুল আলিম সরকারের সভাপতিত্বে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার মেয়র মো.আলমাছ উদ্দিন, দোহার পৌরসভার ৫ নং ওর্য়াডের কাউন্সিলর ওয়াসিম চোকদার, হাফেজ ক্বারী আব্দুল ওহাব দোহারী,বশির উদ্দিন ও ব্যাংকের সকল কর্মকর্তা সহ ৫ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

এ সময় আলমগীর হোসেন বলেন, দোহারে ইসলামি ব্যাংক একটি সুনাম বয়ে এনেছে। সারা দোহারে ৩২ টি ব্যাংকের মধ্যে শীর্ষে রয়েছে এই দোহার শাখার ইসলামি ব্যাংক। রেমিট্যান্স যোদ্ধারা এই ব্যাংকগুলোতে টাকা পাঠায়। তাদের জন্যই এই দোহার-নবাবগঞ্জ রেমিট্যান্সের দিক থেকে এগিয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *