কাঠের পোল থেকে পরে হাত-পা ভাঙ্গলো শিক্ষার্থীর, ঠিকাদারের বিচার চেয়ে এলাকাবাসির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার উত্তর রাধানগর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি নির্মাণাধীন ব্রীজের কাজ শেষ হওয়ার আগেই বিকল্প একটি কাঠের পোল জনগণের ব্যবহারের জন্য করা হয়। যে পোল দিয়ে অন্তত প্রতিদিন ১৫/২০ হাজার মানুষ যাতায়াত করে। শনিবার সেই কাঠের পোল প্রশাসনের কাউকে না জানিয়ে  ব্রীজের কাজের ঠিকাদার দোহার পৌরসভার যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি আংশিক সংযোগস্থল ভেঙ্গে ফেলে। শনিবার রাতে স্থানীয় ক্যামব্রিজ স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রানা প্রাইভেট পরে বাড়িতে সাইকেল চালিয়ে ফেরাত পথে ওই ব্রীজ দিয়ে পার হওয়ার সময় ব্রীজ থেকে পরে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা নিয়ে চিকিৎসা শেষে তার হাত পা ভেঙ্গে গেছে বলে জানা যায়।

এ ঘটনায় এলাকাবাসি রবিবার প্রায় দুই ঘন্টা উত্তর রাধানগর ব্রীজের কাছে মানবন্ধন করে। মানববন্ধনে তারা ঠিকাদার দেলোয়ার হোসেন মাঝির বিচার চেয়ে মানববন্ধন করে। একই সাথে অসহায় পরিবারটির পাশে প্রশাসনকে দাড়াতে আহবান করেন।

এ বিষয়ে ঠিকাদার দেলোয়ার হোসেন মাঝি বলেন প্রশাসনকে অবগত করেই আমি বিকল্প কাঠের পোলটি ভেঙ্গে ফেলেছিলাম। বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাশেদ চোকদার বলেন, এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। আমি এ ঘটনার সুষ্ট তদন্ত শেষে আইনি ব্যবস্থার নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। তবে ক্ষতিগ্রস্থ্য পরিবারের পাশে ঘটনার পর পর তিনি ছুটে গিয়ে তার পরিবারকে সহযোগিতার কথাও জানান বিলাসপুরের চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *