দোহারে ক্যামব্রিজ প্রিপ্যারেটরি অ্যান্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় ক্যামব্রিজ প্রিপ্যারেটরি অ্যান্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়াা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়ায় এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
ক্যামব্রিজ প্রিপ্যারেটরি অ্যান্ড হাই স্কুলের সভাপতি  ও দোহার পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসে সুরুজের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সাবেক এএসপি মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ সালাহউদ্দিন , ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একলাল উদ্দিন আহমেদ, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক,সুন্দরীপাড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম, দোহার উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. বানিউল হুদা, বিশিষ্ট সাংবাদিক হামিদুর রহমান পলাশসহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *