দোহারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:  ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়াই করে আনয়ন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।। বৃহস্পতিবার সকালে উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ের মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথি মো. আলমগীর হোসেন বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণ ভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নারিশা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নূরুল হক বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারিশা উচ্চ ব্যিালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. মোস্তফা কামাল, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দির সরদার, নারিশা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দেলোয়ার হোসেন, সোহরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লায়ন আব্দুস সালাম চৌধুরী, কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক মহসিন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সহ দপ্তর বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জু মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক নূরুল ইসলাম মানিক, সদস্য  শেখ শাহিন, আইয়ুব আলী আকন্দ, নিলুফার ইয়াসমিন, মনির খালাশী, আসাদ শিকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি তাবারক বেপারী, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সজল আস্রাফ খান, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ,  ঢাকা জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আখি আক্তার, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান নগেন্দ্র কুমার সিংহ, অভিভাবক সদস্য আক্তারুজ্জামান সোহেল, সুলাইমান বেপারী, রাফি বেপারী, মো. জাহাঙ্গীর হোসেন, জয়ধর শেখ, নারিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *