নবাবগঞ্জ সরস্বতী পূজায় গীতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মীয় বিদ্যা দেবী সরস্বতী পূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ধর্মীয় গ্রন্থ শ্রীমৎভাগবত গীতা বিতরণ করা হয়েছে। ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ বৃদ্ধির জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এ আয়োজন করেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, শিশু ও নারী অধিকার কর্মী মাধুরী বণিক, প্রভাষক জগদিস চন্দ্র দে সরকার, নির্মল হালদার, অপূর্ব হালদার, অমিতাভ বিশ্বাস, কৃষ্ণকান্ত বিশ্বাস, কলেজ দাতা সদস্য সাধন চন্দ্র রায়, ছাত্রনেতা রিমন দাস, হিম্দু মহাজোট নেতা রনজিৎ কুমার রায়, গৌর চন্দ্র সরকার, বাবুলাল মোদক, শুভ্র তালুকদার, ডিএন কলেজ ছাত্রলীগ নেতা- বিকাশ মন্ডল, সনজ চক্রবর্তী, পনির মন্ডলসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *