নবাবগঞ্জে শ্রী-পঞ্চমী উপলক্ষে গরু দৌড় ও কাছি ছেঁড়া প্রতিযোগিতা

নাজমুল হো‌সেন অন্তর : শত বছরের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকালে উপজেলার চুড়াইন ইউনিয়নের চুড়াইন সাংস্কৃতিক সংঘের মাঠে শ্রী পঞ্চমী উপলক্ষে এ ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকালে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিবছর বাংলা সনের পৌষ মাসের শেষ দিন সাকরাইন, পৌষ পার্বণ ও শ্রী পঞ্চমী উপলক্ষে এ গরু দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। গরুর কাছি ছিড়া প্রতিযোগিতা কেন্দ্র করে এলাকার বিভিন্ন বাড়িতে নানান রকমের পিঠাপুলির আয়োজন লক্ষ করা যায়। অতিথিদের নানা রকমের আপ্যায়নের মাধ্যমে যুক্ত হয় উৎসবের আমেজ। মাঠের দু’পাশে বিভিন্ন পসরা সাঁজিয়ে বসেছে গ্রাম্য মেলা। ইট পাথরের এ আধুনিক সভ্যতায় হাপিয়ে উঠা লোকজন কয়েক ঘন্টার জন্য হলেও উপভোগ করেছে হারিয়ে যাওয়া ঐতিহ্য গরু দৌড় প্রতিযোগিতা। শিশু, কিশোর, নারী-পুরুষ, তরুণ-তরুণীর উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে চুড়াইন সাংস্কৃতিক সংঘের মাঠের চারোপাশ। সবার শেষে ঘোড়া দৌড় প্রতিযোগিতা ছিলো চোখে পড়ার মত। প্রতিযোগিতায় ৪০টি গরু ও ঘোড়া অংশ নেয়। এতে বাহ্রার আক্কাস মাদবরের গরু চ্যাম্পিয়ন হয়।
চুড়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বেপারীর সভাপতিত্বে ও চুড়াইন সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়লের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মিয়া, সাজ্জাদ খান লিটন, মাহফুজুর রহমান মুকুল,
মঞ্জরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার,  রেজাউল করিম লকেট, বাদল হোসেন ফকির, শহিদ খন্দকার, শাহজাহান মাঝি, আব্দুস সালাম মাঝি, রিপন হোসেন, সুভাষ ঘোষ, ফারুক হোসেন, শাহজাহান মিয়া,  ফেরদৌস ফকির, শুকুর খান, মোশাররফ, বাচ্চু মিয়া, শাহিন ভূইয়া, পারভেজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম তিতাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *