সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ৩টি দোকানে আগুনে লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দোকানসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে,শুক্রবার(২০ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মধ্য গোবিন্ধল গ্রামে। ভোক্তভোগীরা হচ্ছেন-একই এলাকার মৃত.শহর দেওয়ানের ছেলে বিল্লাল হোসেন(৬০),আমির হামজা(৫২),পলান(৫০) স্থানীয় টেইলার্স দোকানী লাভলু জানান-বিল্লাল গংদের বাড়ির সামনে ৩টি দোকান। দক্ষিন পাশের দোকানের পূর্ব পাশে এদের গোয়াল ঘর ছিল।
গরুর মশা তারানোর জন্য প্রতিদিন হাজাল দিতো। প্রতিদিনের ন্যায় শুক্রবার হাজাল দিয়েছিলো। তারই সূত্র ধরে আগুন ছড়িয়ে দোকান আগুন লাগে। পথচারী দেখতে পেয়ে ডাক চিৎকার করে। এ সময় আগুন সম্পূর্ন দোকানে ছড়িয়ে পরে। পরে স্থানীয়রা ও সিংগাইর ফায়ার সার্ভিসের দল এসে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ৩টি দোকান পুড়ে যায়।
