সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে জনৈক ৫ম শ্রেণীর ছাত্রী(১৬)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। এদিকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার(২৫ নভেম্বর)রাত পৌনে ৭ টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের চর রাজ নগর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন-একই এলাকার আপেল ফকিরের ছেলে আসাদ(২৫) ও মান্নান ফকিরের ছেলে সুমন(৩০)।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়,জনৈক স্কুল পড়ুয়া ছাত্রীকে একা পেয়ে ফুসলিয়ে প্রতিবেশী আসাদ ও সুমন বসত বাড়ির উত্তর পার্শ্বে প্রতিবেশী জনৈক রাজি বেগমের ডোবার ঝোঁপের ভিতর নিয়ে যায়।
সেখানে সুমনের সহায়তায় আসাদ ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। বিষয়টি মূহুর্তে এলাকায় জানাজানি হলে থানা পুলিশ অভিযোগ পেয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে শান্তিপুর বাগুর্লী ফাঁড়ির ইনচার্জ শেখ মো.আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন-এ ব্যাপারে মামলা হয়েছে।আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
