কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে তামাকজাত পণ্য বিষয়ে সচেতনামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সিভিল সার্জন অফিসের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরফাতুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন,কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল ডাক্তার নজরুল ইসলাম, কোন্ডা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফারসিম তারান্নুম হক,ঢাকা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মহসিন মিয়া, কেরানীগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন,কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান ও সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল প্রমুখ। এ কর্মশালায় কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করে ।
