দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বী শিশুদের মাঝে ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির জন্য শ্রীমৎভাগবত গীতা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বক্সনগর ইউনিয়নের চৌড়াহাটি ঠাকুরবাড়ি মন্দির প্রাঙ্গণে গীতা স্কুলে এ অনুষ্ঠান করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নবাবগঞ্জ উপজেলা শাখা এর আয়োজন করেন। এতে গীতা স্কুলের শিক্ষার্থী সহ আশপাশের ৫০ শিশুর হাতে গীতা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্সনগর ইউনিয়ন পরিষদের সদস্য বিনয় কুমার সরকার।
প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মৃত্যুঞ্জয় কীর্তনিয়া।
উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রনজিত কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য বাবুলাল মোদক, অনন্ত হালদার, গৌর চন্দ্র মন্ডল, অমৃত সিদ্ধা, শুভ্র তালুকদার, দেবেন্দ্র রাজবংশী প্রমুখ।
