ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মিন্টু্ বিজয়ী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে মিন্টু হোসেন বেসরকারিভাবে জয়লাভ করেছেন। আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর ২ টার পরে ভোট গণনার মাধ্যমে ২ভোটের ব্যবধানে তিনি বেসরকারিভাবে জয়লাভ করেন।

হাতি প্রতীক নিয়ে ২৬০ ভোটের মধ্যে মিন্টু হোসেন পেয়েছেন ১২৯ভোট। পরাজিত প্রার্থী তালা প্রতীকের একে আজাদ পেয়েছেন ১২৭ ভোট। সকাল ৯ টায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা যায় ভোটগ্রহণের সময় শেষ হওয়ার পরে ভোট গণনার পর মিন্টু হোসেনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলে তার সমর্থকরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন। তারা আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে বিজয় মিছিল বের করেন।

বিজয় লাভ করার পর মিন্টু হোসেন বলেন, যারা আমাকে ভোট দিয়ে জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আমি চির কৃতজ্ঞ । এ বিজয় তাদের। আমি আরো ধন্যবাদ জানাই আমার রাজনৈতিক নেতা বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ কে। তাদের আশীর্বাদেই আজকে আমি ঢাকা জেলা পরিষদের ১নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছি। তাদের কাছেও আমি চির কৃতজ্ঞ। আমি তাদের নির্দেশ ও পরামর্শে এবং তাদেরকে সাথে নিয়ে ঢাকা জেলা পরিষদের ১নং ওয়ার্ডে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাব ইনশা আল্লাহ। আমি কেরানীগঞ্জের রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করাসহ উপজেলার ১২টি ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন সাধন করব।

১২টি ইউনিয়নের অবহেলিত, অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো। এদিকে মিন্টু হোসেনের সর্মথকরা বলেছেন, মিন্টু হোসেন কেরানীগঞ্জের ১৫৯ভোটের মধ্যে ১৫৯ভোট পাওয়ার কথা ছিল। কিন্তু অনেক ভোটার বেইমানি করার কারণে সে পেয়েছে মাত্র ১২৯ভোট। এটা খুবই দুঃখের ও পরিতাপের বিষয়। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে মিন্টু হোসেন বিজয় লাভ করেছেন এটাই বড় কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *