নিজস্ব প্রতিবেদক : অবাদ সুষ্ঠ ও নিরপক্ষভাবে ভোটের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা জেলা পরিষদের ২নং ও ৩নং ওয়ার্ডের নির্বাচন। সোমবার (১৭ অক্টোবর) ঢাকার দোহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে ও নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলায় ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এদের মধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য শাহজাহান মোল্লা পুনরায় বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসাইন পান ৪৫ ভোট এবং আনোয়ার হোসেন পান ২ ভোট। সকাল ৯ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়।
অন্যদিকে নবাবগঞ্জ উপজেলার ২নং ওয়ার্ডে ৪ জন সাধারণ সদস্য পদে নির্বাচন করে। এদের মধ্যে অটোরিকশা প্রতিকে আরিফুর রহমান খান বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পত্তনদার মো. রাকিব ঘুড়ি প্রতিকে পান ৫৮ ভোট, এছাড়া সাবেক জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম হাতি প্রতিকে পান ২১ ভোট এবং ওয়াহিদুজ্জামান রনি পান ৫ ভোট।
দোহার কেন্দ্রে নির্বাচনে দিনব্যাপী উপস্থিত থেকে অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি পালন করেন টানা দুইবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। নির্বাচন শেষে মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন ইনশা আল্লাহ আগামী ৫ বছরে ঢাকা জেলা পরিষদে যে উন্নয়ন হবে ঢাকা জেলা বাসী আগামী ৫০ বছর তা মনে রাখবে। এছাড়া তিনি ঢাকা জেলা নির্বাচনে দায়িত্বে থাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানকে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় ধন্যবাদ জানান।
