কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীর সাজা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ১০ মাদকসেবীকে একমাস করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৫ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক আইনে এই সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন মোহাম্মদ নিজাম, মো. ফালান, মোহাম্মদ আলমগীর হোসেন, মো. রাসেল, মো. সোহেল, মোহাম্মদ সবুজ, মো. আব্দুল জলিল, কামাল হোসেন, মোহাম্মদ মামুন হোসেন ও মো. রতন মিয়া প্রমুখ।

কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিসের নামজারি সহকারী মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব জানান, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১০মাদকসেবীর প্রত্যেককে মাদক সেবনের অপরাধে মাদক আইনে একমাস করে সাজা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *