নবাবগঞ্জের আগলাতে দুর্গাপূজায় আরতী প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জের দক্ষিণ চৌকিঘাটা সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে আরতী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই মঞ্চে ডান্স প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়। প্রতিযোগিতায় রাজধানীসহ সাভার, নবাবগঞ্জ, সিরাজদিখান, শ্রীনগর, সিংগাইর উপজেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। মন্দির কমিটির সভাপতি নিরঞ্জন সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, সমাজকর্মী হারুন-অর-রশিদ ওসমানী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র শীল, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান লেবন, সমাজকর্মী বাহাদুর সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সাইদ ও জনি।
প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম পুরস্কার ৩২” এলইডি টিভি, ২য় পুরস্কার ২৪” এলইডি টিভি, তৃতীয় পুরস্কার এন্ড্রয়েড মোবাইলসহ প্রতিযোগিদের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *