দোহারে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তাবাহ্রা এলাকায় শাহিনুর (১৯) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। শাহিনুর আন্তাবাহ্রা গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। শাহিনুরের শ্বশুর বাড়ির লোকজন জানান, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহিনুরকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । এসময় কর্তব্যরত চিকিৎসক শাহিনুরকে মৃত বলে ঘোষণা করে। শ্বশুর বাড়ির লোকজন দাবি করেন, কি কারনে শাহিনুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা জানেন না তারা।

পুলিশ জানায়, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *