দোহারে আসছেন মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক

সাইফুল ইসলাম,দোহার-নবাবগঞ্জঃ ঢাকার দোহারে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক(কুয়াকাটা)

আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বড় বাস্তা পরাণখালী যুবসমাজ ও এলাকাবাসীর আয়োজনে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করতে দোহারে আসছেন তিনি।

ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নসিহত করবেন মাওলানা মাহফুজুর রহমান জাবের (কুয়াকাটা)। ওয়াজ মাহফিলে মহিলাদের পর্দা সহকারে বসার ব্যবস্থা থাকবে।

দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।

বড় বাস্তা পরাণখালী যুবসমাজ উপজেলার ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের উক্ত ওয়াজ মাহফিলে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *