জনগণের পাশে থেকে কাজ করে যেতে চাই- নজরুল ইসলাম বাবুল

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দোহার পৌরসভা নির্বাচনে জয়ী হতে পারলে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেছেন মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল।
রোববার বিকেলে তার নিজ বাড়িতে নির্বাচনী এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সারাজীবন সততার সাথে জীবন অতিবাহিত করেছি আমার আর চাওয়া পাওয়ার কিছুই নেই, বাকি জীবন মানুষের সেবা করে যেতে চাই।

নজরুল ইসলাম বাবুল আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা তাই দেশের প্রতি ভালোবাসা ও বঙ্গবন্ধুর আদর্শ সব সময় বুকে ধারন করি। আমি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছি। যদি আমাকে আপনাদের ভোট ও সমর্থন দিয়ে নির্বাচিত করেন তবে অসহায় মানুষের পাশে থাকবো। পাশাপাশি পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করবো।
দোহার পৌরসভা যুবলীগের আহ্বায়ক দেওয়ান মোশারফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ও স্থানীয় গণ‌্যমান‌্য ব্যক্তিসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *