চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বদরুজ্জামান (বদু) মৃধা বিপুল ভোটে জয়ী

মো.কামাল হোসেন:  চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বদরুজ্জামান(বদু) মৃধা বিপুল ভোটে জয়লাভ করেছে। বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৫ টা পর্যন্ত।

ভোট গ্রহণ  শেষে রাত ৯ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম এ ফলাফল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান (বদু)মৃধা আনারস প্রতীক নিয়ে ১৪০৯ ভোট পেয়ে জয়লাভ করে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ হোসেন মৃধা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬১ ভোট। চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোন দলীয় প্রার্থী ছিল না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *