ঢাকা জেলা দক্ষিণ যুব মহিলা লীগের কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা জেলা দক্ষিণ যুব মহিলা লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ০৬ জুন সোমবার বিকেলে কেরানীগঞ্জের রেড রোজ পার্টি সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় রেশমা জামানকে আহ্বায়ক ও আখি আক্তারকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কর্মীসভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহিন আহম্মেদ ।

যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার বলেন, বর্তমান সরকারের আমলে নারীর ক্ষমতায়ন অত্যান্ত আশাব্যাঞ্জক। নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়াতন সম্ভব। বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করছে আর নারীদের উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন তরান্বিত হবে।

কেরানীগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি আসমা আক্তার রেশমার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শারমীন সুলতানা লিলি, বিশেষ বক্তা বাংলাদেশ যুব মহিলা লীগের যুব মহিলাকল্যাণবিষয় সম্পাদক জেসমিন আক্তার নিপা।

কেরানীগঞ্জ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সামিনা হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শুভাঢ্যা ইউনিয় পরিষদের চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মো. সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদকবিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফুল হাসান আশু, সদস্য হাজী গফুর হোসেনসহ আরও অনেকে। একই সাথে আগামী তিন মাসের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে করার নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *