জাতীয় ভিটামিন “এ “প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে জাতীয় ভিটামিন “এ “প্লাস ক্যাম্পেইন -২০২২উপলক্ষে জেলা প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় এই প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। এই প্রেসবিফিং সভায় উপস্থিত ছিলেন কাজী গোলাম পরিচালক জেলা তথ্য কর্মকর্তা, ঢাকা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মহসিন মিয়া, ডাক্তার জামান আশরাফী সুইটি, ডাক্তার শারমিন আহমেদ তিথি ও ঢাকা জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার কাজী মোঃ ওমর ফারুক প্রমূখ।

ভিটামিন ‘এ ‘খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান এই শ্লোগানকে সামনে রেখে আগামী মাসের ১২জুন থেকে ১৫জুন পর্যন্ত জাতীয় ভিটামিন “এ “প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। এবার এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সি ৬৫ হাজার ৭০৩জনকে নীল রঙ্গের ক্যাপসুল এবং ১২থেকে ৫৯মাস বয়সী ৪৪৫৫৮১জন কে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে। ১৭৪২টি কেন্দ্রের মাধ্যমে ৩৪৮৪জন স্বেচ্ছাসেবক এই ক্যাম্পেইনে সেবা পা‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *