রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে”মাসব্যাপী”লোকজ ও শিল্প-পণ্য মেলা ২০২২” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন-মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার। মঙ্গলবার(৩১ মে) বিকাল ৫ টার দিকে জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহা: হাফিজুর রহমান এ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন ।
এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.আব্দুস সালাম পিপি,মানিকগঞ্জ পৌরসভা মেয়র ও জেলা আ’লীগের সহ-সভাপতি মো.রমজান আলীসহ জেলা-উপজেলা আ’লীগের অঙ্গঁ সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
