দোহারে আওয়ামীলীগের নতুন কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। ১৬মে সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দোহার উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীসহ উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, করম আলী, মোল্লা বেলাল মো. হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, দোহার পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, আলমাছ কমিশনারসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং যুবলীগ সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। গতকাল ১৫মে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মোঃ আলমগীর হোসেন এবং নুরুল হক বেপারীকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *