নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা আওয়ামীলীগের ৫ম ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে দোহার পৌরসভার আওয়ামীলীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১১মে বুধবার বিকেলে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভা অনুষ্ঠানে বক্তারা সাবেক ছাত্রনেতাদের ও ত্যাগি আওয়ামীলীগ কর্মীদের যথাযথ মূল্যায়ন করে তাদের সমন্বয়ে উপজেলা আওয়ামীলীগের কমিটি উপহার দেয়ার জন্য নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানান।
এসময় দোহার পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন সুরুজ ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার পৌরসভার প্রশাসক আজাদ খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন আল মামুন, সাংগঠনিক সম্পাদক আউলাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য লায়ন আব্দুস সালাম চৌধুরী, বাশার মৃধা, আওয়ামীলীগের উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, আব্দুস শুকুর, পৌরসভা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি সালা্হউদ্দিন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের মন্ডল, আলমাছ কমিশনার, সাগর আহমেদ শাহীনসহ পৌরসভা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
